October 31, 2026, 1:51 pm
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব – সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া অসীম, গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই -আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনকে পরাজিত করেছে। সেই স্বপ্ন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৩ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে যেতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিস্টরা অফিস খুলে বসে থেকে বাংলাদেশের নির্বাচনের বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে।’

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবী ইদ্রিস খানসহ অনন্য অতিথিবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আ‌গে আড়পাড়া কুমার ন‌দীতে ঐ‌তিহ্যবাহী নৌকা বাইচ অনু‌ষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখ‌তে কা‌শিয়ানী ও মুকসুদপুর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে হাজার হাজার দর্শক নদী পা‌ড়ে উপ‌স্থিত হন। উপ‌ভোগ ক‌রেন নৌকা বাইচ। এ অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে নৌকা বাইচ বি‌শেষ ভূ‌মিকা রা‌খে। এই দিন‌টির জন্য সারা বছর এলাকা বাসী অ‌পেক্ষা ক‌রে ব‌সে থা‌কেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ