September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

বার্তা সম্পাদক

 

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

সৈয়দ জালিস মাহমুদ।
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্ব স্ব মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মানসা কালী মন্দিরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সহধর্মিনী ঈশিতা সারাওয়াত মিমি,
বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, মেজর মো: রফিকুল ইসলাম সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর,
এছাড়াও ফকিরহাট উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যান ফ্রন্টের ফকিরহাট উপজেলা সভাপতি ডা. শীবনাথ রায়,মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির ও আট্টাকী শীতলা মন্দির পরিদর্শন করেন এবং মোল্লাহাট উপজেলার কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন অপ্রীতিকর ঘটার সম্ভবনা থাকবে না।

তিনি আরো বলেন, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে মন্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ