September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পিরোজপুরে ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

পিরোজপুরে স্বৈরাচারী খুনি হাসিনার দোসর পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের টাউন ক্লাব সড়কে সাধারণ মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। ‎মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ড. রুস্তম আলী ফরাজী জনগণের রক্তচোষা স্বৈরশাসক হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত। পিরোজপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ক্ষমতাসীন মহলের হাতিয়ার হয়ে কাজ করেছেন। ফলে পিরোজপুরবাসী তাকে আর মেনে নিতে রাজি নয়।

‎বক্তারা আরও বলেন, যে ব্যক্তি জনগণের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নেন, তিনি জনগণের প্রতিনিধি নন, তিনি জনগণের শত্রু। ড. রুস্তম আলী ফরাজীর কর্মকাÐ প্রমাণ করে তিনি জনগণের নয়, খুনি হাসিনা ও তার দোসরদের প্রতিনিধি।

‎সমাবেশে ড. ফরাজীকে পিরোজপুরে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ