September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাশিয়ানীতে হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই এলাকার মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বাট্টাইধোবা গ্রামে গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে রান্নার আয়োজন এবং এসময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

এছাড়া তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ