September 16, 2026, 4:06 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম আজম সৈকত শনিবার রাজাপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের হাতে তুলে দেন তিনি।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন সংস্কার কর্মসূচি তুলে ধরেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় প্রচারণা চালান।

গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন,
“আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল—এই দল সবসময় মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে লড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটিই একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথনির্দেশনা।”

তিনি আরও বলেন, “রাজাপুর–কাঠালিয়া আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমি যদি জনগণের ভোটে সুযোগ পাই, তবে এই অঞ্চলের প্রতিটি গ্রামকে উন্নয়ন ও কর্মসংস্থানের ধারায় আনব। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

দলীয় নেতাকর্মীরা বলেন, “গোলাম আজম সৈকত বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক। জনগণের পাশে থেকে তিনি দিনরাত কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ