September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

তরফদার রবিউল ইসলাম

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াদুজ জামান, বাগেরহাট পর্যটন মোটেলের ব্যবস্থাপক এমডি আবুল কালাম মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদসহ অসংখ্য দর্শনীয় স্থানকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে। সুন্দরবনকে রক্ষায় হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অবৈধ কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে দুপুরে বাগেরহাট পর্যটন ফোরামের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ