October 31, 2026, 7:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি নেতার বিরুদ্ধে  মানববন্ধন

‎শফিকুল ইসলাম মাসুদ, ‎স্টাফ রির্পোটার

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।
‎মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এলিজা জামান বলেন, একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান।
‎অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে। তাই শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
‎
‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎এর আগে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক  সদস্য সরদার কামরুজ্জামান চাঁন
‎মুঠোফোনে ঐ শিক্ষককে  হুমকি দেয়
‎
‎এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হওয়ার পর পুলিশপিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক  সদস্য সরদার কামরুজ্জামান চাঁন গ্রেফতার করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ