July 26, 2026, 4:01 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ঝালকাঠি ইসলামীয়া কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠী ইসলামীয়া কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া কিন্ডার গার্ডেনের বিদ্যা উৎসাহী সদস্য ও ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি পৌরস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ঝালকাঠি জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

প্রধান অতিথি অ্যাড. মোঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা যদি ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, তাহলে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। এজন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদেরও সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ