September 15, 2026, 10:27 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমিরুল,ইসলাম, খুলনা

খুলনা মহানগরীর ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে মো. আলামিন ওরফে সবুজ (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১ টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা বা অন্যকিছু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ