July 26, 2026, 2:49 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহরের আজাদী ময়দান সংলগ্ন বি আর ই এল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন শেষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাড. মো. নুরুল ইসলাম, নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ খান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান টিম সদস্য সাবেক সহকারী অধ্যাপক ডা. ইুউনুস আলী মোল্লা প্রমুখ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা, উপজেলা, পৌর শাখা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ