October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাট জেলা ভূমি কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘বাগেরহাট জেলা ভূমি কমিটি ’ গঠন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন নাজমীন আক্তার, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, শরণখোলা। এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সরাসরি উপকারভোগী যারা সকলেই ভূমিহীন মৎস্যজীবী। এই ভূমিহীন মৎস্যজীবীরা যাতে সরকারী খাস জমিতে অভীগম্যতা সৃষ্টি করতে পারে কমিটি গঠন করা তার একটি মূখ্য উদ্দেশ্য। তিনি ভূমি কমিটির গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন।

ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন।

সভায় সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামানকে সভাপতি, শাহিদা বেগম, নুর আলম , এস.কে হাসিবকে সহ-সভাপতি এবং এ্যাড. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ইভা আক্তার ও সাংবাদিক মোঃ ইয়ামিন আলীকে যুগ্ম -সাধারণ সম্পাদক, আঃ ছালামকে সাংগঠনিক সম্পাদক, রেজাইল ইসলামকে অর্থ বিষয়ক সম্পাদক, দুলাল ফরাজীকে কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক, এ্যাড. এসএম সাইয়েমকে আইন বিষয়ক , মোখলেছুর রহমানকে দপ্তর সম্পাদক করে ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ