September 15, 2026, 10:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পিরোজপুরে, শিক্ষককে পিটিয়ে হাত-পা ভাঙাল প্রতিপক্ষ- বিএনপি নেতা আটক

‎শফিকুল ইসলাম মাসুদ, ‎পিরোজপুর জেলা প্রতিনিধি

‎‎পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) কে হাতুড়ি পেটা করে তার দুই পা এবং হাত ভেঙে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

‎ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিকাল ৫টার দিকে পিরোজ পুর সদর উপজেলার কদম তলা ইউনিয়নের ঝরঝরি তলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়, নব গঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে হাতপা ভেঙে গুরুতর  আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। আরেক গ্রুপ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চাঁনের সমর্থকরা তার উপর হামলা করে। মারাত্মক আহত বিপুল মৈত্রকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সরদার কামরুজ্জামান চাঁনকে রাতেই আটক করেছে সদর থানা পুলিশ।

‎জেলা বিএনপির একাধিক  নেতাকর্মী জানান,এই হামলার ঘটনার আগে জেলা বিএনপির কার্যালয়ে চাঁন সরদার তার দলবল নিয়ে বৈঠক করেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান তার বাবার প্রতিষ্ঠিত জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়াকে মেনে নিতে পারেনি তারা। আর এটা নিয়েই বিরোধের সৃষ্টি।

‎জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেএী এলিজা জামান জানান, বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে বিকালে প্রধান শিক্ষক ও অপর আরেকজন শিক্ষক মোটরসাইকেলে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথে কমদতলার ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দিয়েছে।

‎পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে ও আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ