September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনা শহরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্টিজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর থানার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর বাজার থেকে মালঞ্চগামী পাকা রাস্তার উত্তর পাশে খালেক সাইকেল মেকারের দোকানের সামনে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর বেণু রায়ের নেতৃত্বাধীন একটি টিম। ডিবি সূত্র জানায়, পুলিশের তৎপরতা টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র-গুলি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ