July 26, 2026, 8:47 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

দুমকিতে জামায়াতের বিক্ষোভ: ‘যারা অনৈতিক সুবিধা চায়, তারাই পিআর-এর বিরোধী

সৈয়দ ইমরান নাজির, ‎‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

‎কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

‎বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। উপজেলা শাখা আমির মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মাসুদ রানা।

‎এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩%, ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুমকিতে এ বিক্ষোভ সমাবেশ জামায়াতের সাংগঠনিক সক্রিয়তারই বহিঃপ্রকাশ, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির উপস্থিতি জানান দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ