September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকা-১৫ আসন মিরপুরে আমীরে জামায়াতের সালাতুল জুম’আ আদায়, মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক

ঢাকা-১৫ আসন মিরপুরে আমীরে জামায়াতের সালাতুল জুম’আ আদায়, মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান ২৬ সেপ্টেম্বর, রাজধানীর মিরপুর-ঢাকা ১৫ আসনের বড়বাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর সালাত আদায় করেছেন। সালাতের আগে তিনি মুসল্লীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সালাত আদায় শেষে বিপুল সংখ্যক মুসল্লীর সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি মনিপুর দারুল জান্নাত জামে মসজিদে (আমতলা মসজিদ) মাগরিবের সালাত আদায় করেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। দিনের শেষ কর্মসূচিতে তিনি মনিপুর বাইতুল আশরাফ জামে মসজিদে (মাইকওয়ালা মসজিদ) এশার সালাত আদায় করে মুসল্লীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর পূর্ণ আনুগত্য এবং কুরআন-হাদীসের নির্দেশনা মেনে চললেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।” তিনি সতর্ক করে বলেন, “কুরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ অমান্য করলে দুনিয়াতে অপমান ও আখেরাতে কঠোর শাস্তি নেমে আসবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল অঞ্চলের টিম সদস্য মো. জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী এবং ১৩ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ