October 30, 2026, 10:31 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জাতিসংঘে অপমানিত নরপিশাচ নেতানিয়াহু, বিশ্ব নেতাদের বক্তব্য বয়কট

আর্ন্তজাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার সময় অনেক দেশের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাওভাবে এটি ‘বয়কট’ বা ‘ওয়াকআউট’ হিসেবে প্রচারিত হয়েছে। বিশ্বমঞ্চে নরপিশাচ নেতানিয়াহুর অপমানিত হওয়ার এই দৃশ্য মুহূর্তেই বিশ্বব্যাপী ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রীর বক্তব্য বয়কটের ঘটনা ঘটে। নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই বহু দেশের প্রতিনিধি এবং কূটনীতিকরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রক্তপিপাসু নেতানিয়াহু বক্তব্য শুরু করার সময়ই বিভিন্ন দেশের ডজনখানেক প্রতিনিধি প্রতিবাদস্বরূপ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। অধিবেশন কক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়। এটি তার বক্তব্যের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও প্রতিবাদের প্রকাশ বলে মনে করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে এই নরপিশাসের প্রতি সমালোচনা বাড়ছে।এই ঘটনাটি আন্তর্জাতিক মঞ্চে গাজা সংঘাত নিয়ে ইসরায়েলের নীতির প্রতি চলমান গভীর মতানৈক্যকে তুলে ধরেছে।

নেতানিয়াহু তার ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে “অবশ্যই কাজ শেষ করতে হবে” বলে জোর দেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আসা যুদ্ধাপরাধের অভিযোগ ও আন্তর্জাতিক চাপের তীব্র সমালোচনা করেন। তিনি পশ্চিমা দেশগুলোর প্রতিও ক্ষোভ প্রকাশ করেন।

ওয়াকআউটের সময় অধিবেশন কক্ষে গোলমাল ও চিৎকার শোনা যায়। একই সময়ে ইসরায়েলি প্রতিনিধিদলসহ কিছু ব্যক্তি করতালি দিয়ে তাকে সমর্থন জানায়।এর আগেও নেতানিয়াহুর ভাষণের সময় কিছু দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ