October 30, 2026, 11:59 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে ৫ দফা দাবীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদ হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।

পরে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ ও কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান এর নেতৃত্বে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য বিক্ষোভ মিছিল বের করে দলটি।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ