September 15, 2026, 9:32 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে পৌনে ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সজিব (৪০)। তিনি রাজবাড়ী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় সাইদুরের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাবর আলী জানান, শ্রীপুর তালতলা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হন। স্থানীয়রা সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, শ্রীপুরে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ