July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তালায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবলে কবি নজরুল বিদ্যাপীঠ এবং বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অত্র প্রতিযোগিতার উপজেলা সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সেলিম, পরিমল কুমার রায়, শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা, লিটন সরদার, মোঃ আব্দুল গফুর পাড়, লক্ষীকান্ত প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ