October 31, 2026, 6:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন দেয়ার অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় বালিয়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ দূর্বৃত্তরা হামলা ও ভাংচুর শেষে নিরিহ আয়েশা বিবির ঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বালিয়া গ্রামের দরিদ্র অসহায় আয়েশা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে একটি গরু পুড়ে মারাত্মক অসুস্থ্য হওয়া সহ ঘরের চাল-বেড়া ও মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনায় আয়েশা বিবি বাদি হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) তালা থানায় দূর্বৃৃত্তদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে।

তালার বালিয়া গ্রামের মৃত. ইজাহার আলী খাঁ’র মেয়ে ভুক্তভোগী আয়েশা বিবি জানান, পাশ্র্¦বর্তী কাছের আলী মোড়ল গংদের সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারনে বিজ্ঞ আদালতে দায়ের হওয়া মামলায় আয়েশা বেগম নিজ অনকূলে ইতোমধ্যে রায় পেয়েছেন।

এঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে উক্ত জমির কাগজপত্র পুড়িয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষ কাছের আলী মোড়ল, সাত্তার মোড়ল, মান্নান মোড়ল, শাহিন মোড়ল গং আয়েশা বিবির বসত বাড়ীতে মঙ্গলবার বিকালে হামলা চালিয়ে ভাংচুর সহ মারপিট করে। একইসাথে তারা পরিকল্পিত ভাবে আয়েশা বিবির কাচা ঘরে আগুন দিলে আগুনে তার বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন ধরে যায়। একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে।

আগুরে আয়েশা বিবির সম্বল ১টি গরু পুড়ে মারাত্মক অসুস্থ্য হয়। এছাড়া ঘর ও ঘরের চাল, বেড়া এবং মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এঘটনায় আয়েশা বিবি বুধবার তালা থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

এবিষয়ে তালা থানার ওসি মাইনউদ্দীন বলেন, এ ঘটানায় সংশ্লিষ্ট খেশরা ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ