July 26, 2026, 7:51 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ঝালকাঠি-২ আসনে এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে গণসংযোগ শুরু করে ৭ নং ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকা, ৯ ওয়ার্ডের পুরতন ও নতুন কলাবাগান, লঞ্চঘাট, ষ্টেশন রোড এলাকায় রাত ৮ টা পর্যন্ত গণসংযোগ করেন।

জনসাধারণ কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনমত তৈরিতে কথা বলেন। তিনি আগামী নির্বাচনে ন্যায় ও সাম্য ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়াতে ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান।

গণ সংযোগ কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোমোঃ মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন, মোঃ রিয়াজ হোসেন, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, ৯ ওয়ার্ড সভাপতি রফিক হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস ঘরামী, ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইসরাফিল সিকদার, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক রোকন, জেলা ছাত্রদল নেতা রাকিব, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ আল ইমরান, ছাত্র নেতা আবির লস্কর প্রমুখ।

গণসংযোগ কর্মসূচি চলাকালে আবাসন প্রকল্প এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

তিনি দুর্গোৎসব শান্তময় ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন এবং তাহার ব্যক্তিগত তহবিল থেকে পুজা উদযাপনে শুভেচ্ছা অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ