September 15, 2026, 2:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে সৈকতের ৯ দিনের কর্মসূচি ঘোষণা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জবাব গোলাম আজম সৈকত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রমে অংশ নেবেন তিনি।

সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ গাজীরহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধন করবেন সৈকত।

পরদিন ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সারাদিন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালাবেন তিনি। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ও দুপুরে রাজাপুর সদরের সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বিকেল ৩টায় রাজাপুর বাইপাস থেকে শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবেন।

২৮ সেপ্টেম্বর রবিবার কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে সারাদিন গণসংযোগ চালাবেন তিনি। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় গালুয়া ইউনিয়নের হাটবাজারে গণসংযোগ অনুষ্ঠিত হবে।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টা থেকে কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, সদর, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন সৈকত। ১ অক্টোবর বুধবার বিকেল ৩টায় রাজাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অংশ নেবেন তিনি।

২ অক্টোবর বৃহস্পতিবার সারাদিন আওরাবুনিয়া ইউনিয়নে সর্বসাধারণের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন বলে জানা গেছে। আর ৩ অক্টোবর শুক্রবার নিজ বাড়িতে জুমার নামাজ আদায় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন জনাব গোলাম আজম সৈকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ