September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ, ২৫-৩০ সেপ্টেম্বর যান চলাচল সীমিত

নিউজ ডেস্ক

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। এ কারণে ২৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই সীমিত যান চলাচল কার্যকর হয়েছে বলে জানান কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।

তিনি বলেন, রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসময় প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। ২০২৩ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার গাড়ি টানেল ব্যবহার করছে।

তবে প্রকল্পের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে টানেল চালু হলে দৈনিক ২০ হাজার ৭১৯টি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জন্য এই পূর্বাভাস কমিয়ে ১৮ হাজার ৪৮৫টি যানবাহন নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। কিন্তু উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও একদিনও সেই পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল হয়নি।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটির ব্যয় ধরা হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ