September 15, 2026, 2:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে ২৩৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলায় সর্বমোট ২৩৩টি পূজা মণ্ডপে দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপিত হচ্ছে সর্বত্র।

পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে আনসার বাহিনী নিয়োজিত থাকছে এবং সার্বিক সহযোগিতা করছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা শক্তি, সাহস, ন্যায় এবং মাতৃস্নেহের প্রতীক দেবী দুর্গাকে কেন্দ্র করে পালিত হয়। হিন্দু পুরাণ মতে, মহিষাসুর বধের মধ্য দিয়ে দেবী দুর্গা অন্যায়ের ওপর ন্যায়ের এবং অসত্যের ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করেন। সেই স্মরণেই প্রতি বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

দেবী দুর্গা হিন্দু ধর্মগ্রন্থে “আদি শক্তি” হিসেবে বর্ণিত। দশভুজা রূপে তিনি অসুর বধ করলেও অন্তরে তিনি মা—স্নেহময়ী ও মঙ্গলময়ী। তাঁর বাহন সিংহ সাহস ও শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনার মাধ্যমে জীবনে অশুভ শক্তি দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়।

ভক্তরা দেবীকে আহ্বান জানান বিশেষ মন্ত্রে—
“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। ”

শারদীয় দুর্গোৎসবের মূল বার্তা হলো শান্তি, সম্প্রীতি ও মঙ্গল। রাউজানের পূজা মণ্ডপগুলোতে ভক্তরা প্রার্থনা জানাচ্ছেন— জগৎজননী মা দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সকলের জীবনে শান্তি, ন্যায় ও আনন্দ বয়ে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ