September 16, 2026, 2:37 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যশোরে শেখা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ১০ (দশ) টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়

যশোর পৌরসভা এবং সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রতিবন্ধী শিশুদের জন্য ১০ (দশ) টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প পরিচালনা করা হয়।যার মূল উদ্দেশ্য হলো- নূন্যতম ৪০০ প্রতিবন্ধী শিশুর স্কিনিং সেবা প্রদান করা, শিশুর প্রতিবন্ধীতার ধরণ নির্ধারণ, উপযুক্ত সহায়ক উপকরণ নির্ধারণ, প্রয়োজনে থেরাপি ও পরামর্শ প্রদান এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য রেফার করার প্রয়োজন নির্ধারণ করা।

বুধবার ২৪ সেপ্টেম্বর সমাপনী ক্যাম্প পরিচালনা করা হয়। আজকের এই সমাপনী দিনে বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব আঞ্জেলা গমেজ মহোদয়ের হাতে লেটার অফ এ্যাপরিসিয়েশন তুলে দেন জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন। এসময় নির্বাহী পরিচালক জনাব পলাশ হিউবার্ট গমেজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জনাব মুনা আফরিন ও তার টিম এই ১০টি মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা ও ভূমিকা রেখেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকার সর্বোমোট ৪০৩ জন প্রতিবন্ধী শিশুকে মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেছেন বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ও ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফোকাল পারসন জনাব পলাশ হিউবার্ট গমেজ।

প্রসঙ্গত লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত ” শারীরিক ভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসন” শীর্ষক প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা।

লেটার অফ এ্যাপরিসিয়েশন প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু, ট্রেনার মোঃ তরিকুল ইসলাম, সিবিআর অফিসার সুমনা আফরিন, জোৎস্না খাতুনসহ প্রকল্পের কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ