October 30, 2026, 9:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মোল্লাহাটে জামায়াতে ইসলামী ও সনাতন নেতৃবৃন্দের মতবিনিময়: সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুর্গাপূজা পালনের অঙ্গীকার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ননে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের (অপরাজিতা) এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাসমত আলী সরদারের সভাপতিত্বে এবং যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি। আমরা সাম্প্রদায়িক নয়। আমরা চাই হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টান সবাই এক হয়ে সুন্দর, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে।”

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বরেন্দ্রনাথ দে, পূজা উদযাপন ফ্রন্টের নেতা অশোক মন্ডল, পীযূষ কান্তি সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলুসহ ৭৮টি পূজা মণ্ডপের সভাপতি উপস্থিত ছিলেন।

আলোচকরা পূজাকেন্দ্রিক নিরাপত্তা, মন্দির এলাকায় নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ, মেলায় শৃঙ্খলা বজায় রাখা এবং সরকার প্রদত্ত বরাদ্দ যথাসময়ে প্রতিটি মন্দিরে পৌঁছানোর বিষয়গুলোর ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ফরাজী মিজানুর রহমান, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আসলাম মোল্লা, পেশাজীবী সেক্রেটারি শেখ ইয়াসিন সহ উপজেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্যসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ