July 25, 2026, 4:59 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ব্যাংককে হাসপাতালের সামনের রাস্তায় ভয়াবহ ধস, স্বাস্থ্যসেবা বন্ধ

আর্ন্তজাতিক ডেস্ক

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় ধস।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভাজিরা হাসপাতালের সামনের রাস্তায় ভূমি ধসে গভীর গর্ত (সিংকহোল) হওয়ার ঘটনা ঘটেছে। এতে চিকিৎধানী রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সড়কের বড় একটি অংশ ধসে মাটির নিচে চলে যাচ্ছে এবং এতে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়।

এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। প্রায় সাড়ে তিন হাজার রোগীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে। আশপাশের অন্য ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘একটি ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় ময়লা ঢলে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে কোনও মৃত্যু বা আহত হয়নি।’

ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ডকে বলেন, ভূগর্ভস্থ স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়।

তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে।

কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণকাজ ও মাটির গুণগত মান নতুনভাবে পরীক্ষা করা হবে।

এ ঘটনায় ব্যাংকক শহরের একটি বড় অংশের যান চলাচল ব্যাহত হয়েছে। কোনো হতাহত না হলেও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ