September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মিয়ার বিএনপিতে যোগদান

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বুড়াইচ ইউনিয়ন বিএনপির আয়োজনে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদল নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরিদপুর ১আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, আমি সক্রিয় কোনো দলে ছিলাম না আমাকে না জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য করে ছিলেন।

তবে গত জাতীয় সংসদ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কারেনে আমাকে বহিষ্কার করে। আমি বার বার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান। আনুষ্ঠানিক কোনো দিন কোনো দলে যোগ দেইনি। আমি জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণী হয়ে বিএনপিতে যোগদান করলাম।

বুড়াইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে, ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুর জামাল খসরু’র সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির,রেজাউল ইসলাম রেজা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, সাবেক সদস্য সচিব মোঃ রকিবুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব আরব আলী, পৌর কৃষকদলের আহবায়ক শওকত হোসেন শান্ত গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ