September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলায় স্কুলছাত্রীর হাত ধরে বিরল সুন্ধি কচ্ছপ উদ্ধার

আব্দুল করিম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিরল প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্কুলছাত্রী মোসাঃ নওশীন আক্তার (১১) নিজের বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পান। তিনি জানান, টানা ভারি বর্ষণের কারণে চারপাশ প্লাবিত হয়ে যায়, সম্ভবত ভেসে আসার পর কচ্ছপটি উঠানে এসে পড়ে।

খবর পেয়ে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক তাইজুল ইসলাম জুয়েলের সহযোগিতায় টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃত সুন্ধি কচ্ছপটির ওজন প্রায় ৫০০ গ্রাম বলে জানা গেছে।
নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের সচেতনতা ও মানবিক পদক্ষেপই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় অনুপ্রাণিত করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ