September 16, 2026, 12:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত।

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে হরতাল, অবরোধ, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পর এবার অনুষ্ঠিত হচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটির গণস্বাক্ষর কর্মসূচি।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ ও সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূতিতে অংশ নেয়। উপস্থিত সবাই নির্ধারিত স্বাক্ষর বইতে নিজের নাম ও স্বাক্ষর প্রদান করেন।

এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে বলেন দূর্গাৎসব, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপতত বাতিল করেছি। উচ্চ আদালত ১০ দিনের রুল জারি করেছেন।

আশাকরি আমরা ন্যায় বিচার পাবো। যতদিন পর্যন্ত আমরা চারটি আসন না ফিরে পাব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন এবং পূজার পরে আরো কঠিন ও কঠোর কর্মসূচির কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ