October 31, 2026, 7:54 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালা উপজেলা নাগরিকক ফোরামের কমিটি গঠন

তালা প্রতিনিধি

তালা উপজেলা নাগরিকক ফোরামের কমিটি গঠন

বৈষম্য দূরীকরণ, নাগরিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে অন্ত্যজ নেত্রী সোমা সরকারকে সভাপতি এবং স্বরস্বতী দাশকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক ফোরাম’র কমিটি গঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আমরাই পারি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এউপলক্ষ্যে এক সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংংস্থার হলরুমে সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস।
সভায়- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সমাজ কর্মী ভবতোষ মন্ডল, দলিত নেত্রী স্বরস্বতী দাস, শাহানাজ পারভীন, রতœা দাস, ছায়া বিশ্বস, পিন্টু ঘোষ, সাবিত্রী সরকার, ইকবল হোসেন, দেবব্রত দাস ও অঞ্জলী দাস প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে কমিউনিটি প্রতিনিধিদের সমর্থনে সোমা সরকারকে সভাপতি, স্বরস্বতী দাসকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ