July 26, 2026, 9:24 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তালায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তালায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নারী-শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির (সিএসও) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুুপুরে তালা গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা সিএসও সভাপতি শাহানাজ পারভীন।

প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ’র পরিচালনায় সভায় সিএসও এর সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সিএসও জেলা সদস্য জুলফিকার রায়হান, চায়না দাশ, তালা উপজেলা সদস্য মিজানুর রহমান, ছায়া বিশ্বাস, পলাশ দাস, সাগর দাস, দীপ্তি দাস ও আনন্দ দাস প্রমুখ বক্তব্য রাখেন।

এসময়- বাল্যবিবাহ প্রবণতা হ্রাস, জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাসন ব্যবস্থা করা, অনলাইন জুয়া বন্ধ, মাদকাসক্ত নিরসন, কিশোর কিশোরীদের মোবাইল আসক্তি বন্ধ করা, নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্যাতনের শিকার নারী এবং শিশুদের সহযোগীতার উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ