September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি

রোববার (২২ সেপ্টেম্বর) জেলার মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ শেখ (৩২) মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকায় নিজস্ব মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে মারা যান। রোববার দুপুর ১২টার দিকে পুলিশ নিহতের নিজস্ব মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘসময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ