October 30, 2026, 9:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাংলাদেশে বর্তমানে বেকারের হার  ২৮ শতাংশ – যুব ও ক্রীড়া সচিব

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশে আগে ছিলো বেকারত্বের হার ২০ শতাংশ এখন তা দাড়িছে ২৮ শতাংশ বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল- আলম।

সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল- আলম এসময় আরও বলেন, বাংলাদেশে বেকারত্বের অনেক গুলো কারণ রয়েছে বিভিন্ন ধরণের দুর্নীতি ব্যাংকের ঋণ ঘাটতিসহ নানা কারণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকরত্ব দুরিকরণে নানা পদক্ষেপ হাতে নিয়েছে, সারা বাংলাদেশে ৭১ টি ট্রেনিং সেন্টার রয়েছে, এগুলোতে বেকার যুবকদের ট্রেনিং দিয়ে তারা যেন নিজের পায়ে ট্রেনিং নিয়ে দাড়াতে পেরে কিছু করতে পারে বেকার যুবকদের আত্মনির্ভর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেক গুলো প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়েছে বলেও বলেন তিনি।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড (১) ড.গাজী সাইফুজ্জামান,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনু বিভাগের যুগ্ম সচিব ড.শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন,যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক প্রশাসন এম এ আখের,যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খাঁনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দুই মাস ব্যাপি এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ