September 16, 2026, 12:04 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বন্ধুদের সাথে পিকনিক, ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নিয়ে ছাদ থেকে পড়ে মো. নাফিছ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. নাফিছ একই এলাকার প্রবাসী আলাউদ্দিনের ছেলে। সে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহত নাফিছের মা চাম্পা বেগম বলেন, ‘রাতে ছেলে বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পুলিশ ফোন করে নাফিছ আহত হওয়ার কথা জানায়। পরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের নিথর দেহ।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ