September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পিরোজপুর ও মোংলায় অস্ত্র-গোলাবারুদ জব্দ

তরফদার রবিউল ইসলাম

রোববার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর ও মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মবিলসহ ও চোরাইকৃত মালামাল জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানার  খেতাছিড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

অপরদিকে, সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক চোরাইকৃত প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ২২০ লিটার পোড়া মবিল, ১টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।  ‎

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ