September 15, 2026, 8:47 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু: আহত ২

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপে থাকা আরও দুইজন আহত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানাই, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগীর খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। এসময় মুরগীর খাবার ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালক সহ দুজনে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুই জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ