September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে খুলনা শহর থেকে পুলিশের হাতে ধরা।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার লবনচরা এলাকার একটি ভাড়া বাসা থেকে লবনচরা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা। গ্রেফতারকৃত রাশেদ চাপরাশী (৪৮) উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত্যু আয়নাল চাপরাশীর ছেলে।

জানাগেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রী ফাহিমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ছিল রাশেদ চাপরাশী। ২০২১ সালে ওই মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত। মামলার থেকে পলাতক ছিল রাশেদ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় খুলনা শহরের লবনচরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে কোর্টে চালান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ