September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।

পুলিশ জানায়, গত ২০সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রিতম দাসের ফেসবুক আইডিতে এমন মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের কথা স্বীকার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রিতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্যে প্রিতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ