October 31, 2026, 4:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজাপুরের সাতুরিয়ায় চাল বঞ্চিতদের মানববন্ধন ও বিক্ষোভ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন চাল বঞ্চিত ভুক্তভোগী ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে চেয়ারম্যান-মেম্বাররা নিজেদের স্বজন ও প্রভাবশালী পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী রিনা বেগম, ফিরোজা বেগম, মোস্তাফিজুর রহমান মন্টু, সুলতানা আক্তার মনি, জেসমিন, শাহিনুর, পারভিন, আমির হোসেন, শেফালি, মালা বেগম, হাসি, রুহুল আমিন ফরাজী, পাখি আক্তার, মজিরন বেগম, বিউটি রানী, সিমা ও কহিনুর সহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু ও ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল জলিলসহ পরিষদের মেম্বাররা অর্থ নিয়ে ও দুর্নীতির মাধ্যমে তালিকা তৈরি করে গরিবের চাল আত্মসাৎ করছেন। আমাদের নাম বাদ দিয়ে প্রবাসী, চাকরিজীবি ও সচ্ছলদের নামও তালিকায় দেখা গেছে, অথচ আমরা বঞ্চিত হয়েছি। তারা অবিলম্বে অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক হতদরিদ্র তালিকাভুক্ত করার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মেম্বর আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে জানান, নাম তারা দেইনি। যা দিয়েছিলাম তাও বাদ গেছে অনেকে।

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু জানান, ২১’শত লোকের মধ্যে ৪’শত জনের নামে আসছে, কিছু সমস্যা হয়েছে, এ যাচাই বাছাই ট্যাগ অফিসার করেছেন। আমাদের এখানে করার কিছু নেই।

রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা জানান, আমাদের কাছেও অভিযোগ এসেছে। চেয়ারম্যান ও মেম্বারদের বলছি, তালিকায় যদি কেউ সচ্ছল থেকে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আমরা একে একে তা সংশোধন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ