September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সদর উপজেলায় বিদ্যালয়ের এজ সিনিয়র শিক্ষকের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

আহত শিক্ষকের নাম মো. ফিরোজ হায়দার। তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

মানবনন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বাশিসের  আহ্বায়ক ভিপি গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ, সদর উপজেলা বাশিসের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ক্যাডার পরিচয়ধারী মাহফুজ পূর্বপরিকল্পিতভাবে শিক্ষক ফিরোজ হায়দারের ওপর হামলা চালিয়েছে। এই হামলা কেবল একজন শিক্ষকের ওপর নয়, পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তারা আরও বলেন, অনতিবিলম্বে শিক্ষকের উপর হামলাকারী মাহফুজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষকেরা।

মানববন্ধন শেষে কর্মসূচীর অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সংশ্লিষ্ট দাবিসম্বলির স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ