October 31, 2026, 6:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

এর অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

এর আগে টানা তিনদিন অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তৃতীয় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো চেয়ারম্যান এম এ সালাম তিনি বলেন, রবিবার ও সোমবার দুই দিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব-শেখ মুহাম্মদ ইউনুস জানান, রিটের শুনানি শেষে আদালত অবশ্যই বাগেরহাটের চারটি আসন বহাল রাখবেন এমন আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ