কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা শেষ হয়। বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ১৪৯০ জন। এরমধ্যে ১৩৭১ জন ভোটার ভোট প্রয়োগ করে। বিকাল ৪ টার পর ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টা ৩০ মিনিটের সময় ভোটের ফলাফল ঘোষনা করা হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন, সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৩জন, সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন এবং পরিচালক পদে প্রার্থী ছিলেন ২৩ জন। তারমধ্য সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি ও ৯ জন পরিচালক নির্বাচন হয়।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ছরওয়ার আলম সিকদার, তার প্রাপ্ত ভোট ১১১৯ , সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন, তার প্রাপ্ত ভোট ৫০৯ ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ, তার প্রাপ্ত ৫২০। এছাড়া পরিচালক পদে মোট ৯জন নির্বাচিত হয়েছে তারা হলেন, হাজ্বী জাফর আলম -তার প্রাপ্ত ভোট ৮০১, সাদ্দাম হোসেন- তার প্রাপ্ত ভোট ৭৮৭, জিয়া উদ্দিন- তার প্রাপ্ত ভোট ৬২২, শওকত ওসমান-তার প্রাপ্ত ভোট ৫৪১, মোহাম্মদ নূরুল কাইছার- তার প্রাপ্ত ভোট ৫৪১, শাহাব উদ্দিন শাকিল – তার প্রাপ্ত ভোট ৫২১, আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ – তার প্রাপ্ত ভোট ৪৭১, মোহাম্মদ কুতুব উদ্দিন সুমন – তার প্রাপ্ত ভোট ৪৬৬ ও মোহাম্মদ বেলাল উদ্দিন – তার প্রাপ্ত ভোট ৪৫২।
ভোটাররা বলেন, এবার নির্বাচনটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।
তিনি আরো বলেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রূপায়ণ দেব উক্ত নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার নির্বাচন পরিচালনার করার সময় কেউ কোন গন্ডগোল বা ঝামেলা করতে না পারে সে জন্য পুলিশের বিশেষ টীম নিয়ে কাজ করেছে।
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চকরিয়া উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামসহ উপজেলা এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করে।