July 26, 2026, 4:43 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কবিরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট পৌরসভা এলাকায় এ কর্মী সম্মেলন হয়। কর্মসূচিতে কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহাসান উল্লাহ মোহন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুরুল হক ছোটন সম্মেলন পরিচালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, সাবেক কমিশনার আবুল বাসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সংগঠনকে আরও গতিশীল ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ