September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কবিরহাটে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক উম্মুল ফারা বেগম তাজকিরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মোহাম্মদ ইউনুছ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল। আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। পরে মৎস্যচাষীদের মধ্যে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ