September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রূপগঞ্জে ইউটিব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেপ্তার-১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকা থেকে ইউটিব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটসাইকেল গতকাল ২০সেপ্টেম্বর শনিবার উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে ইমতিয়াজ লিমন ওরফে রিমন(২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিব ব্লগার জিসান(১৮) ও তার বন্ধু ফয়সাল(২২) ঢাকার মিরপুর থেকে পৃথক দুইটি মোটরসাইকেলে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গোল চত্বর এলাকায় বেড়াতে আসেন। একপর্যায়ে তারা কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতকারী ইউটিব ব্লগার জিসানের মোটসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ