July 25, 2026, 10:39 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের নাগেরবাজার এলাকায় ওই হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয়।

ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। ওই ভাতের হোটেলটি তিনিই পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে খাবার হোটেলের পাশাপাশি তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোটেল থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ