July 26, 2026, 1:24 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বকশীগঞ্জে ভিডিও এডিট করে অপপ্রচার ও আওয়ামী লীগের কমিটিতে নাম নিয়ে বিভ্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

জিএম ফাতিউল হাফিজ বাবু,  জামালপুর প্রতিনিধি

 

জামালপুরের বকশীগঞ্জে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হই।

কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমার নাম থাকা নিয়ে ফেসবুকে বিভ্রান্ত করা হয়। ২০১৬ সালে আমার নাম কিভাবে আওয়ামী লীগের কমিটিতে এসেছে তা আমি জানি না। আমি কখনো আওয়ামী-লীগ করি নি।
মূলত আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত।
সম্প্রতি আমার একটি ভিডিও এডিট করে ফেসবুকে অপপ্রচার করা হয়। তাই আমি এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

২০.০৯.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ