October 31, 2026, 6:00 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জামায়াতে ইসলামকে টিকিয়ে রেখেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান- বাগেরহাটে আজিজুর বারী হেলাল 

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে ষাটগুম্বজ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময়ে বক্ততা কালে হেলাল বলেন,
জামায়াতে ইসলামকে কখনও দেখেছেন এমন সম্মেলন করতে। তারা রাতের বেলায় জিনের আসর বাসায়। এক সময়ে জিন আসতো পাকিস্তান থেকে। এখন জিন আসর আসে ভারত থেকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময়ে এই দলকে বাঁচিয়েছে। আবার ২০১৮ সালে ধানের শীষ মার্কা দিয়ে এই দলকে বাঁচানো হয়েছিল। ভারত এখন নতুন আইডিয়া দিয়েছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার পাতা ফাঁদে তারা চলছে। নির্বাচন তারা চাই না। বিএনপি আওয়ামীলীগকে বাতিল চাই। তবে তা হতে হবে আদালতের মাধ্যমে। কিন্তু জামায়াত চাই নির্বাহী আদেশের মাধ্যমে।
স্বৈরাচারের দোসর যত দল নির্বাচনে অংশ নিয়েছিল তা হলে তাদের সকলকে নিষিদ্ধ করতে হবে। মূলন জামায়াত চাই সকল দলকে নিষিদ্ধ করলে নির্বাচনের মাঠ ফাঁকা পাবে।
অনুষ্ঠানে বক্ততা করেন,ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্ততা করেন, জেলা  বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা শেখ মুজিবর রহমান, এ্যাড ওয়াহিদুজ্জামান দিপু, লায়ন ড: শেখ ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, সৈয়দ নাসির আহম্মেদ মালেক প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এদিন বিকালে বিএনপি নেতা কর্মীদের প্রতক্ষ্য ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য সংগঠনের ৫ পদের নির্বাচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ