September 15, 2026, 10:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কোন পথে নির্বাচনের গতিপথ?

তরফদার রবিউল ইসলাম

ক্রমশ ঘোলাটে অস্থির হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আর এই ঘোলাটে পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে- এই প্রশ্ন এখন মানুষের মাঝে। বিশ্লেষকদের কেউ-কেউ বলছেন, জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন ও দেশের অগ্রগতি। অবশ্য, কারো-কারো অভিমত নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মিমাংসা না করলে, দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ।

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশে গড়ার আকাঙ্খা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐকমত্যের বৃত্তে, যেখানে এখনো অমিমাংসিত জুলাই সনদ ইস্যু। আর, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্যনতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি, তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি। নুরুল হক নুরকে মারধোরের পর আরো ঘোলাটে হয় পরিস্থিতি। এমন অবস্থার মাঝে আবার, পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমে গেছে কয়েকটি দল। সবমিলিয়ে প্রশ্ন জেগেছে, দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?

লেখক ও গবেষক আলতাফ পারভেজ মনে করেন, নতুন করে আবারো অনিশ্চয়তার দিকে যাচ্ছি আমরা। এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত। যখনই নির্বাচন অনিশ্চিত থাকবে তখনই নিশ্চিত দুটো ঘটবে মনে করছি। একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, কারণ বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা হতে পারে। দ্বিতীয়ত, মব বাড়তে পারে।

এ বিষয়ে চিন্তক ফরহাদ মজহার বলেন, জাতীয় পার্টি কী এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো সমস্যা? আমাদের সমস্যা তো খুব সিম্পল। সমস্যা হচ্ছে- আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি গঠনতান্ত্রিক ধারায় যাবেন। আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও দূর্বল করার জন্যই এ কাজটা ঘটানো হয়েছে। আমরা চাই নতুন গঠনতন্ত্র, যারা নির্বাচন চায় তারা এই ঘটনা দ্বারা প্রমাণ করতে চায় যে, দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে। তাই আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

এ ব্যাপারে লেখক ও গবেষক আলতাফ পারভেজ মনে করেন, জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন, দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। তবে, সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরো গভীর সংকটে পড়বে দেশ।

তিনি আরও বলেন, জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। বিএনপি একেবারেই কোনো কিছুতে রাজি নয় এটা আমি মনে করি না। বিএনপি হয়তো এক কথা বলছে, অন্যরা অন্য কথা বলছে। কিন্তু যতটুকু ঐকমত্য আছে, ততটুকুই হতে হবে। ঐকমত্যের বাইরে জোর করে এগোনো সম্ভব নয়। আমার ব্যক্তিগত মত, সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো, তবে এটা জোর করে চাপিয়ে দেয়া যাবে না।

অবশ্য ফরহাদ মজহার বলছেন, পুরোনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ। তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন না এনে শুধু সরকার নির্বাচন করলে কোনো সমাধান আসবে না। বাংলাদেশের সামনে তাই কোনো পথ খোলা নেই অবশ্যই সংবিধান পরিবর্তন করতে হবে এবং গণপরিষদ নির্বাচনে যেতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে, প্রতিরক্ষা বাহিনী যেনো আক্রমণের স্বীকার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ